ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আন্তর্জাতিক সংবাদ

Thumbnail [100%x225]
ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গোলাগুলি

ইস্তাম্বুল শহরে অবস্থিত ইসরায়েলি কনস্যুলেট ভবনের কাছে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তুরস্কের গণমাধ্যম জানিয়েছে। রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা যায়, গুলির শব্দ শোনা যাওয়ার সময় এক পুলিশ সদস্য অস্ত্র বের করে আশ্রয় নিচ্ছেন। একজন ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায়ও দেখা গেছে।   আল জাজিরার সাংবাদিক সিনেম কোসেওগলু

Thumbnail [100%x225]
‘কিং ফাহাদ’ সেতু বন্ধ ঘোষণা

ইরানের হামলার আশঙ্কায় সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ সেতু ‘কিং ফাহাদ কজওয়ে’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।   সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কিং ফাহাদ কজওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ইরানি হামলার আশঙ্কায়

Thumbnail [100%x225]
বাব আল-মান্দেব বন্ধ হলে বিশ্ব বাণিজ্যে কী প্রভাব পড়বে?

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মোড় নিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা সতর্ক করেছেন,প্রয়োজনে বাব আল-মান্দেব প্রণালীও বন্ধ করে দেওয়া হতে পারে। যেমনটি কার্যত করা হয়েছে হরমুজ প্রণালীতে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর ভেলায়েতি বলেন, প্রতিরোধ ফ্রন্টের ঐক্যবদ্ধ

Thumbnail [100%x225]
এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব। তার আলটিমেটাম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকালই (মঙ্গলবার) সেই রাত হতে পারে। ইরানের বিষয়ে সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প।  এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান

Thumbnail [100%x225]
হামলা চালিয়ে যাওয়ার হুমকি ট্রাম্পের

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তিনি বলেছেন যে, যুক্তরাষ্ট্র আর বেশি এগোতে চায় না। সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা আত্মসমর্পণ না করলে যুক্তরাষ্ট্র তাদের অবকাঠামোতে হামলা চালিয়ে যাবে। তিনি আরও বলেন, আর যদি

Thumbnail [100%x225]
‘স্যামসন অপশন’ ইসরায়েলের আত্মঘাতী পণ

ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তবে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে এটি প্রায় সর্বজনস্বীকৃত যে দেশটির কাছে উল্লেখযোগ্য পারমাণবিক সক্ষমতা রয়েছে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের মতে, ইসরায়েলের কাছে আনুমানিক ৮০টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে, যেগুলো বহনের জন্য বিমান ও ব্যালিস্টিক

Thumbnail [100%x225]
‘এনার্জি সিস্টেম’ গড়ার আহ্বান শি’র

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় নতুন জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এনার্জি সিস্টেমের পরিকল্পনা ও নির্মাণ ত্বরান্বিত

Thumbnail [100%x225]
ট্রাম্পকে ২০ ঘণ্টার আল্টিমেটাম

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের শীর্ষ উপদেষ্টা মাহদি মোহাম্মাদি সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ‘মাত্র ২০ ঘণ্টা’ সময় রয়েছে। এর মধ্যে ইরানের কাছে আত্মসমর্পণ না করলে ‘তার মিত্রদের পাথর যুগে ফিরিয়ে দেওয়া হবে’। মঙ্গলবার (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে

Thumbnail [100%x225]
ইসরায়েলের দুই অঞ্চলে বিকট বিস্ফোরণ

ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলজুড়ে হঠাৎ করে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পরিবেশ। রাজধানী জেরুজালেম, বাণিজ্যিক শহর তেল আবিব এবং দক্ষিণের উপকূলীয় এলিয়াত সবখানেই এই বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরান থেকে ছোড়া নতুন দফার ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পরই দেশটির সামরিক বাহিনী সতর্কতা সাইরেন

Thumbnail [100%x225]
আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন। রোববার সকালে ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সকালে এক হামলায় তাকে হত্যা করা হয়েছে এবং এ ঘটনার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে আইআরজিসি। এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েল ডিফেন্স

Thumbnail [100%x225]
বিশ্ববিদ্যালয়সহ তেহরানজুড়ে ইসরায়েল-আমেরিকার নির্বিচারে হামলা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় নির্বিচারে বিমান হামলা চালিয়েছে। সোমবার (৬ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া এসব হামলায় লক্ষ্যবস্তুর মধ্যে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি একটি গ্যাস স্টেশনও ছিল। হামলার পর ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তেহরানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে প্রচণ্ড কালো ধোঁয়া

Thumbnail [100%x225]
‘হুমকির ভাষা’ পরিত্যাগ করে আলোচনায় ফেরার আহ্বান

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ওয়াশিংটনের উচিত ‘চূড়ান্ত হুমকির ভাষা’ পরিত্যাগ করে আবার আলোচনায় ফিরে আসা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ কথা বলেছেন বলে তার দপ্তর জানিয়েছে। লাভরভের এই মন্তব্য আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এক কড়া ভাষার পোস্টে ইরানকে হুমকি দেওয়ার