ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বেবিচকে ৩৬ ক্যাটাগরিতে ২২১ জন নিয়োগ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার


বেবিচকে ৩৬ ক্যাটাগরিতে ২২১ জন নিয়োগ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ৩৬টি ক্যাটাগরিতে মোট ২২১টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫ম থেকে ১০ম গ্রেডের এসব পদে অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত।

 

সংশোধিত বিজ্ঞপ্তিতে আগে প্রকাশিত ‘নিয়োগ বিজ্ঞপ্তি-১’র ৩৭টি ক্যাটাগরির মধ্যে ‘প্রযুক্তি সহকারী’ পদের ২২ শূন্যপদ বাদ দেওয়া হয়েছে। 
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পদটি আদালতে বিচারাধীন থাকায় এবং ‘স্ট্যাটাস কো’ বহাল থাকায় এটি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে বাদ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির অন্যান্য সব তথ্য অপরিবর্তিত রয়েছে।

 

গুরুত্বপূর্ণ পদ ও শূন্যপদ
সিস্টেম অ্যানালিস্ট – ১টি (গ্রেড-৫)
মেইনটেন্যান্স প্রকৌশলী – ১টি (গ্রেড-৬)
প্রোগ্রামার – ১টি (গ্রেড-৬)
সহকারী পরিচালক (লিগ্যাল অ্যাফেয়ার্স) – ১টি (গ্রেড-৬)
সহকারী পরিচালক (এডসেক অপস) – ৫টি (গ্রেড-৬)
সিনিয়র অফিসার – ১০টি (গ্রেড-৯)
মেডিক্যাল অফিসার – ৪টি
প্রকিউরমেন্ট অফিসার – ৪টি
সহকারী মেইনটেন্যান্স প্রকৌশলী – ১টি
সহকারী প্রোগ্রামার – ২টি
অ্যারোড্রাম কর্মকর্তা (এটিএম) – ২৫টি
সিনিয়র কার্টোগ্রাফার – ১টি
সিএনএস প্রকৌশলী – ১৩টি
এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার – ২টি
ইন্সপেক্টর (অ্যারোড্রাম/এজিএ) – ১টি
ইন্সপেক্টর (অপস) – ১টি
এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর (অ্যারোস্পেস) – ৩টি
এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর (এভিয়নিক্স) – ১টি
ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর – ৪টি
অর্থনীতিবিদ – ১টি
ফায়ার অফিসার – ২টি
নিরাপত্তা কর্মকর্তা – ৩টি
হিসাবরক্ষণ কর্মকর্তা – ২টি
নিরীক্ষা অফিসার – ২টি
সহকারী প্রকৌশলী (সিভিল) – ৫টি
সহকারী প্রকৌশলী (ই/এম) – ৫টি
ইনস্ট্রাক্টর (এটিএম) – ৫টি
ইনস্ট্রাক্টর (সিএনএস) – ১টি
ইনস্ট্রাক্টর (এফএসঅ্যান্ডআর) – ১টি
সহকারী ভান্ডার কর্মকর্তা – ১টি (গ্রেড-১০)
অ্যারোড্রাম সহকারী – ৮১টি
ফিজিক্যাল ট্রেইনার/শরীরচর্চা প্রশিক্ষক – ১টি
সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা – ১টি
উপসহকারী প্রকৌশলী (সিভিল) – ১৩টি
উপসহকারী প্রকৌশলী (ই/এম) – ১৮টি
কারখানা তত্ত্বাবধায়ক – ২টি
বেতন

গ্রেডভেদে মাসিক বেতন ১৬,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা পর্যন্ত।

 

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি
সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি (সার্ভিস চার্জসহ): ২২৩ টাকা
ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য (সার্ভিস চার্জসহ): ৫৬ টাকা
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু: ২৭ জুলাই ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ১৬ আগস্ট ২০২৬, বিকেল ৫টা

বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত নির্দেশনা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

 


   আরও সংবাদ