ঢাকা, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ অগাস্ট, ২০২৬ ১২:৫০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী

সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠকে বসেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী। আজ রাতেই তিনি ঢাকা ছাড়বেন।

 

উল্লেখ্য, সোমবার রাতে দুই দিনের সফরে ঢাকায় আসেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

 

 


   আরও সংবাদ