ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৭ মার্চ, ২০২৬ ১৪:২৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬৯ বার


৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ

রাতভর ৮০টি যুদ্ধবিমান থেকে ইরান জুড়ে গোলাবর্ষণ করেছে ইসরায়েল। 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এ হামলা তাদের ৮০টির বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে এবং এসব বিমান থেকে ২৩০টি গোলা নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল আইআরজিসির একটি সামরিক বিশ্ববিদ্যালয়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবকাঠামো সংরক্ষণের একটি গুদাম এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও তৈরির একটি ভূগর্ভস্থ স্থাপনা।

তবে এসব স্থানের সুনির্দিষ্ট অবস্থান উল্লেখ করেনি ইসরায়েল।

 

এদিকে রাতজুড়ে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানসহ ইরানের কয়েকটি স্থানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে।

সূত্র: আল জাজিরা


   আরও সংবাদ