ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘ক্যান্সার রাষ্ট্র’ ইসরায়েল সৃষ্টিকারীরা যেন নরকে পোড়ে

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬২ বার


‘ক্যান্সার রাষ্ট্র’ ইসরায়েল সৃষ্টিকারীরা যেন নরকে পোড়ে

ইসরায়েলকে অশুভ ও মানবতার জন্য অভিশাপ বলে মন্তব্য করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, যারা ফিলিস্তিনের জমি দখল করে ‘ক্যান্সার রাষ্ট্র’ ইসরায়েল সৃষ্টি করেছে তারা যেন নরকে পোড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েল অশুভ এবং মানবতার জন্য অভিশাপ।

শান্তি আলোচনা চলাকালীন সময়েও লেবাননে গণহত্যা চালাচ্ছে দেশটি।

 

খাজা আসিফ বলেন, ইসরায়েল নিরপরাধ নাগরিকদের হত্যা করছে—প্রথমে গাজা, তারপর ইরান এবং এখন লেবানন; এই রক্তপাত অবিরামভাবে চলছে।

 

তিনি আরও বলেন, আশা করি এবং প্রার্থনা করি, যারা ফিলিস্তিনের জমিতে ইউরোপীয় ইহুদিদের সরানোর জন্য এই ক্যান্সারসদৃশ রাষ্ট্রটি সৃষ্টি করেছে, তারা যেন নরকে পোড়ে।

এমন সময় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এ মন্তব্য করেন যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনার প্রস্তুতি চলছে।

 

সূত্র: আল–জাজিরা


   আরও সংবাদ