ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হাসিনার গণহত্যার বিরুদ্ধে কারিনা কায়সার ছিলেন নির্ভীক কণ্ঠস্বর

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ মে, ২০২৬ ১৫:১৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১২৯ বার


হাসিনার গণহত্যার বিরুদ্ধে কারিনা কায়সার ছিলেন নির্ভীক কণ্ঠস্বর

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুতে শোক জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনার নির্মম গণহত্যার বিরুদ্ধে কারিনা কায়সার ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর।

নিজের ফেসবুক পেজে নাহিদ ইসলাম লেখেন, জুলাই বিপ্লবে আমাদের রাজপথের সহযোদ্ধা, বিশিষ্ট অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।

 

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ লেখেন, জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে fascist হাসিনার নির্মম গণহত্যার বিরুদ্ধে কারিনা কায়সার ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর। ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

 

এনসিপি আহ্বায়ক আরও লেখেন, অন্যায়ের বিরুদ্ধে কারিনা কায়সারের এই আপসহীন ও সাহসী অবস্থান আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। তার এই আকস্মিক চলে যাওয়া দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল।

 

কারিনা কায়সারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন নাহিদ ইসলাম। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

 

লিভারের গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


   আরও সংবাদ