ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমাতুল্লাহ মারা গেছেন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩ জুন, ২০২৬ ১৩:০১ অপরাহ্ন | দেখা হয়েছে ২০৮ বার


 বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমাতুল্লাহ মারা গেছেন

ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। বুধবার (৩ জুন) ভোর পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়।

তার বয়স হয়েছিল ৭৬ বছর।

 

এ কে এম রহমতুল্লাহর ভাগ্নে ফারুক হোসাইন বলেন, রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

খবর পাওয়ার পর হাসপাতালে গিয়ে মরদেহ বাড্ডার বেরাইদের নিজের বাসভবনে আনা হয়েছে। বুধবার বিকেল ৪টায় বেরাইদ মাঠে জানাজার পর বেরাইদ কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

এ কে এম রহমতুল্লাহ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

 


   আরও সংবাদ