ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অপ্রতিম হত্যায় ৪ আসামির ২ জন কিশোর

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


অপ্রতিম হত্যায় ৪ আসামির ২ জন কিশোর

কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার ঘটনায় সরাসরি জড়িত তিন আসামি এবং সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা আরেক আসামিকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। তবে বয়স ১৮ বছরের (প্রাপ্তবয়স্ক) কম হওয়ায় তাদের মধ্যে দুজনকে গাজীপুর সংশোধনাগারে (শিশু উন্নয়ন কেন্দ্র) পাঠানো হবে।

 

 

 

এ দুজন হলো মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও কামরুল হাসানকে (১৬)।
 
অপ্রতিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আমরা চারজনকে কুমিল্লা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। আদালত আজ দুই কিশোর ফাহাদ ও কামরুলকে সংশোধনাগারে পাঠানোর অনুমতি দিয়েছেন।

 অপর দুই আসামি তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কারাগারে থাকবেন।

 

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, পুলিশ অপ্রতিম হত্যা মামলায় রাতে চার আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে।

তাদের মধ্যে দুই কিশোরকে আজ সোমবার গাজীপুর জেলার টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

 

এর আগে দুপুরে কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, মোবাইল ফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে। এদিকে রোববার রাতে সিয়াম ছাড়া অপর তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করছেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাদেকুর রহমান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। গত শুক্রবার সে নিখোঁজ হয়।


   আরও সংবাদ