জাতীয় সংবাদ
বন্ধ হলো কাপ্তাই বাঁধের জলকপাট
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে যাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টার দিকে গেটগুলো বন্ধ করা হয় বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান। এ সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৪ দশমিক ৯৮ ফুট মিন সি লেভেল
অবৈধ মৎস্য আড়ত উচ্ছেদে প্রশাসনের গড়িমসি
সিরাজগঞ্জ: নানা অভিযোগের পরও অবৈধ মৎস্য আড়ত উচ্ছেদে গড়িমসি করায় সিরাজগঞ্জ জেলা ও রায়গঞ্জ উপজেলা প্রশাসনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচ গ্রামের ১২১ জনের স্বাক্ষর করা একটি লিখিত অভিযোগ প্রধামন্ত্রী বরাবর পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সাবেক ইউপি সদস্য জাকারিয়া হোসেন। তিনি
উন্নয়ন প্রক্রিয়ায় নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে
দেশের উন্নয়ন প্রক্রিয়ায় নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরিত করা আমাদের অন্যতম চ্যালেঞ্জ। জনমিতিক লভ্যাংশের (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) সুযোগ কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আর এক্ষেত্রে নারী-পুরুষ উভয়েরই সমান ভূমিকা
রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ক্যাম্প ব্যবস্থাপনার ওপর জোর দিতে হবে। রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে
দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সভায়
ইইউ উত্থাপিত ৬১ নন-ট্যারিফ বাধার ৪৮টি সমাধান
ঢাকা: বাংলাদেশে বাণিজ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যে ৬১টি নন-ট্যারিফ বাধা চিহ্নিত করেছে, তার মধ্যে ৪৮টি পুরোপুরি সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাকি বাধাগুলোও সমাধানের পথে রয়েছে বলে জানান তিনি। রোববার (০৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ইইউয়ের রাষ্ট্রদূত ও হেড অব
ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার
ঢাকা: দেশে বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানির কষ্টে থাকা মানুষের প্রতি দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে বিশ্বে নানা সংকট তৈরি হলেও দেশের মানুষকে যেন আর জ্বালানি সমস্যায় পড়তে না হয়, সে জন্য সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ
পিএসসি’র নতুন চেয়ারম্যানের শপথ আজ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে আজ শপথ পড়ানো হবে । রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল তিনটায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এর আগে ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে
রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।’ তিনি বলেন, ‘গত কিছুদিন ধরে খেয়াল করছি, যেসব সমস্যা আমরা ইনহেরিট করেছি, স্বৈরাচার আমলেই হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যাই
আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন
বাংলাদেশের সৃষ্টি নয়, তবু গত এক দশক ধরে রোহিঙ্গা সংকটের ভার বহন করছে বাংলাদেশ। মিয়ানমারের জটিল রাজনৈতিক ও আঞ্চলিক পরিস্থিতিতে এই সংকট আরও ঘনীভূত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর চাপ ছাড়া এর সমাধান কঠিন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকায় ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ
আইনের সীমাবদ্ধতায় অপরাধীদের আটকে রাখা যায় না
মাদক কারবারি ও ছিনতাইকারীদের বারবার গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হলেও আইনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তাদের দীর্ঘসময় আটক রাখা সম্ভব হয় না। ফলে মুক্তি পেয়ে অনেকে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে
৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় শনিবার (৫ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর দেবীগঞ্জ জোনাল অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক লাইনের নিরাপত্তার
