ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জাতীয় সংবাদ

Thumbnail [100%x225]
ডিসিরা নির্বাচনের জন্য যোগ্য ও প্রস্তুত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিয়োগ পাওয়া জেলা প্রশাসকেরা (ডিসি) নির্বাচন অনুষ্ঠানের জন্য যোগ্য ও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তাদের

Thumbnail [100%x225]
নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে আগত প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফলপ্রসূ আলোচনা হয়েছে। দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, চীন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত। তাই নির্বাচন-পরবর্তী সময়ে কীভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দু’দেশের

Thumbnail [100%x225]
বিদ্যুৎ ও জ্বালানি গবেষণার জন্য ইনস্টিটিউশন তৈরির নির্দেশ

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জ্বালানি ও বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা ২০২৬-২০৫০ উপস্থাপন করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল

Thumbnail [100%x225]
ফ্যাসিবাদী ব্যবস্থায় পুনরাবৃত্তি ঠেকাতেই গণভোট

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর কখনও ফিরে না যায়, সে জন্যই এবারের গণভোট। গণভোট বিষয়ে দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে বুধবার কৃষি বিভাগের ১৭ হাজার কর্মকর্তা ও মাঠকর্মীর জন্য অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব

Thumbnail [100%x225]
ফেলানীসহ সকল সীমান্ত হত্যা ও আধিপত্যবাদী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

আধিপত্য প্রতিরোধ আন্দোলন, ইসলামী ঐক্যজোট বাংলাদেশ ও আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলনের যৌথ উদ্যোগে "৭ই জানুয়ারি ফেলানী হত্যা দিবস" উপলক্ষে ৭ই জানুয়ারি, ২০২৬, বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “শহীদ ফেলানীসহ সকল সীমান্ত হত্যা ও আধিপত্যবাদী হত্যার বিচারের দাবীতে  মানববন্ধন” অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে আগ্রাসন প্রতিরোধ

Thumbnail [100%x225]
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি

মুফতি আব্দুল্লাহ আল মামুন কে সভাপতি, মাওঃ আমিনুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মাওঃ মোজাম্মেলকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ জানুয়ারি ২০২৬ (বুধবার) রাজধানীর তোপখানা রোডস্থ একটি মিলনায়তনে সংগঠনের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত

Thumbnail [100%x225]
গাছ কাটার সর্বোচ্চ শাস্তি লাখ টাকা

ঢাকা: গাছে পেরেক লাগালে বা অন্য কোনো ধাতব বস্তুর মাধ্যমে ক্ষতি করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন রাষ্ট্রপতি। অধ্যাদেশে কর্তন নিষিদ্ধ গাছ কাটার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে এক লাখ টাকা। মঙ্গলবার (৭ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ গেজেট

Thumbnail [100%x225]
সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ অস্ট্রেলীয় হাইকমিশনারের

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি মঙ্গলবার সেনা সদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা

Thumbnail [100%x225]
ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন

বাংলাদেশের প্রধান প্রতিবেশী ভারতের সঙ্গে টানাপোড়েন ছিল বাংলাদেশের কূটনীতির সবচেয়ে আলোচিত বিষয়। প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অতীতে যে কখনো টানাপোড়েন ছিল না, তা কিন্তু নয়। কোনো কোনো সরকারের আমলে টানাপোড়েন ছিল। তবে গত ১৫ বছরে ঘনিষ্ঠতার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। আবার ৫ আগস্টের অভ্যুত্থানের পর ঢাকা-দিল্লির সম্পর্কে

Thumbnail [100%x225]
মিথেন নিঃসরণ নিয়ন্ত্রণে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশীয় পর্যায়ে কিছু খাতে—বিশেষ করে কৃষি ও প্রাণিসম্পদে—মিথেন ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ঘটে। তবে এসব খাতে নিঃসরণ নিয়ন্ত্রণ ও হ্রাস করার মতো গবেষণা দেশে রয়েছে। মাঠপর্যায়ে এসব গবেষণালব্ধ পদ্ধতি বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গণে প্রমাণ করতে পারবে যে, স্বল্প নিঃসরণকারী

Thumbnail [100%x225]
স্যাটেলাইটের ব্যবহার বাড়ালে সুফল মিলবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সুশাসন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবেলায় স্যাটেলাইটের ব্যবহার বাড়াতে হবে। তিনি আরও বলেন, স্যাটেলাইটের ব্যবহারে প্রকৃত সুফল পাওয়া গেলে জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দুর্নীতি ও অপরাধ কমবে। আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে

Thumbnail [100%x225]
এলপিজির সরবরাহ সংকট নেই

সাম্প্রতিক সময়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের প্রাপ্যতা নিয়ে সংকটের যে অভিযোগ উঠেছে, তার পেছনে প্রকৃত কোনো সরবরাহ ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, সাম্প্রতিক অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সাময়িক সংকট আমদানি বা উৎপাদনে কোনো ব্যর্থতার কারণে নয়; বরং পাইকার ও খুচরা ব্যবসায়ীদের