ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১৩ জুন, ২০২৬ ১৩:৫১ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

 পোরশা (নওগাঁ) প্রতিনিধি 
নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মজিবর রহমান (৫৬)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ১৬ বিজিবি টহল দল। 

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধায় বিওপির সীমান্ত মেইন পিলার ২৩০/৫২ আর হতে আনুমানিক ১.৫ কি মি বাংলাদেশর অভ্যন্তরে কাপালির মোড় থেকে তাকে আটক করা হয়।
টহল কমান্ডার নায়েব সুবেদার আমির হোসেন এর নেতৃত্বে 
বিশেষ টহল অভিযান পরিচালনা করে ১৪০ পিস ভারতীয
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। 
সে উপজেলার ছাওড় ইউনিয়নের মহাডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
 কমান্ডার নায়েব সুবেদার আমির হোসেন এর নেতৃতে
বিশেষ টহল অভিযান পরিচালনা করে ১৪০ পিস ভারতীয
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে পোরশা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা  করা হয়েছে। আটকৃত মাদকদ্রব্য সহ আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।
 


   আরও সংবাদ