আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১ অগাস্ট, ২০২৬ ০৯:৪৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার
মার্কিন কংগ্রেসম্যান থমাস ম্যাসি ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির দীর্ঘদিনের সমালোচক এই আইনপ্রণেতা সতর্ক করে বলেছেন, দেরি হলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক প্রভাব দুর্বল হয়ে যেতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় থমাস ম্যাসি বলেন, ইরান এখন আরও অন্তত তিনটি পরিস্থিতির দিকে নজর রাখছে। সেগুলো হলো—যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ফুরিয়ে যায় কি না, এ অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা কমে যায় কি না এবং রিপাবলিকানরা তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায় কি না।
তিনি আরও বলেন, এসব পরিস্থিতির কোনোটি ঘটার আগেই যুক্তরাষ্ট্রের আলোচনার টেবিল ছেড়ে চলে যাওয়া উচিত।
ম্যাসির মতে, সংঘাত দীর্ঘায়িত হলে তা যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই ক্ষতির কারণ হতে পারে।
সূত্র: আল জাজিরা