ঢাকা, শনিবার, ০১ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যুদ্ধে জয়ী ইরান, প্রয়োজন দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১ অগাস্ট, ২০২৬ ১৪:৩৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২ বার


যুদ্ধে জয়ী ইরান, প্রয়োজন দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা

ইরানের পার্লামেন্টের স্পিকার এবং শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ দাবি করেছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে। তবে এই সাফল্য ধরে রাখতে এখন দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন।

 

 

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, ইরানের পার্লামেন্ট সমন্বয় পরিষদের এক বৈঠকে গালিবাফ এ মন্তব্য করেন।

তিনি বলেন, যুদ্ধে অর্জিত এই সাফল্যকে সুসংহত ও স্থায়ী রূপ দিতে হবে।

একই সঙ্গে দেশের মানুষের মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশা ও আস্থা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

 

 

 

গালিবাফ আরও বলেন, একটি শক্তিশালী ইরান গড়ে তুলতে হলে সবার আগে সর্বোচ্চ নেতার নির্বাহী ক্ষমতা ও কার্যকর সক্ষমতা আরও বিস্তৃত করতে হবে।

তার মতে, এ লক্ষ্য অর্জনের সব প্রচেষ্টার সূচনা হওয়া উচিত এখান থেকেই।

 

সূত্র: আল জাজিরা


   আরও সংবাদ