ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

লংমার্চ দল-জোটের নয়, ১৮ কোটি জনগণের জন্য

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪ বার


লংমার্চ দল-জোটের নয়, ১৮ কোটি জনগণের জন্য

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কসম আমাদের একটি দাবিও দল বা জোটের জন্য নয়, প্রতিটি দাবি আঠারো কোটি জনগণের জন্য। প্রতিটি মানুষ জুলুমের শিকার।

তাদের কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী চারমাথা মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

 

জামায়াত আমির বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে আমরা লংমার্চে নামতাম না। দেশে চাঁদাবাজি বন্ধ হলে আমরা লংমার্চে নামতাম না।

দেশ থেকে দুর্নীতি বিদায় নিলে আমরা লংমার্চ করতাম না। আমার মা-বোনেরা চুলা জ্বালানোর জন্য যদি গ্যাস পেতো তাহলে আমরা লংমার্চ করতাম না।

ঘরে ঘরে যদি বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন হতো তাহলে আমরা লংমার্চ করতাম না। আমার কৃষক ভাইয়েরা যদি ন্যায্য মূল্যে পর্যাপ্ত সারবে তো তাহলে আমরা লংমার্চ করতাম না। যদি মানুষ ঘরে-বাইরে নিরাপত্তা পেতো আমরা লংমার্চ করতাম না।

 

তিনি বলেন, জনগণ এসব জুলুম আর সহ্য করতে পারছে না। তাদের পক্ষে এই দাবি গুলো আদায়ের জন্য আমাদের লংমার্চ।সরকার আট দাবি না মানলে কাল নয় দফা, এরপর যুক্ত হতে পারো দশ দফা আমরা জানি না, কিন্তু শেষ পর্যন্ত সবদফা একদফায় পরিণত হবে।

সেই একদফা দাবি আদায়ে সবাইকে প্রস্তুত থাকার জিজ্ঞাসায় তিনি বলেন, আমরা সরকারকে সময় দিচ্ছি, শুভ বুদ্ধির উদয় হোক। অন্যায় যে করে, আর অন্যায় যে সহে দুইয়ে সমান অপরাধী। দাবি আদায় নাহলে ঢাকায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে-আপনার রাজি আছেন? আপনার প্রস্তুত থাকবেন। আপনারাতো যাবেনই। সারাদেশের মুক্তিকামী মানুষদের নিয়ে নারী-পুরুষ সকলে ঢাকায় আসবেন। এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবোনা ইনশাআল্লাহ। 

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য মাও. নজরুল ইসলাম লেবুর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ ও এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ।


   আরও সংবাদ