স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
ফিফা আসিয়ান কাপ-২০২৬-এর সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের ওটিটি প্ল্যাটফর্ম টফি।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ।
টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশ নেবে। ফুটবলপ্রেমীরা একটি পাস কিনেই পুরো টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।
এ পাসের নিয়মিত মূল্য ১২৯ টাকা।
তবে দর্শকদের জন্য রয়েছে বিশেষ ‘আর্লি-বার্ড’ অফার।
আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মাত্র ৯৯ টাকায় পুরো টুর্নামেন্টের পাস কেনা যাবে।
একটি পাস ব্যবহার করে সর্বোচ্চ তিনটি ডিভাইসে ম্যাচ দেখা যাবে।
মোবাইল নেটওয়ার্ক কিংবা ওয়াই-ফাই-দুই ধরনের সংযোগ ব্যবহার করেই খেলা উপভোগ করতে পারবেন দর্শকেরা।
টফি ‘টেলকো-অ্যাগনস্টিক’ প্ল্যাটফর্ম হওয়ায় যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহকেরাই এ সুবিধা নিতে পারবেন।
এ উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের টফির প্রধান মোদাসসের আহমেদ বলেন, দর্শকেরা যেন নিজেদের সুবিধা অনুযায়ী পুরো টুর্নামেন্ট উপভোগ করতে পারেন, সেটিই তাদের লক্ষ্য। বাসায় কিংবা বাইরে, যেকোনো জায়গা থেকে যেন দর্শকেরা কোনো ম্যাচ মিস না করেন, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, একটি পাস দিয়ে তিনটি ডিভাইসে এবং বিভিন্ন নেটওয়ার্ক ও সংযোগের মাধ্যমে ম্যাচ দেখার সুযোগ থাকায় দর্শকেরা স্বাচ্ছন্দ্যে পুরো টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন।