ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ৩ মে, ২০২৬ ০৯:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮১ বার


নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে, বাংলাদেশ বিমানকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে তৈরি করা হচ্ছে এবং প্রতি বছর তিন কোটি বিদেশি পর্যটন আনার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে জামালপুরে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

 শনিবার (২ মার্চ) সন্ধ্যায় জামালপুরে আউয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে জামালপুর জেলা প্রশাসনের আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন,প্রতিটি হজ্ব যাত্রীর কাছ থেকে ১২হাজার টাকা করে বিমান ভাড়া কম নেওয়া সহ আগামীতে আরও বিমান ভাড়া কম নেওয়া হবে বলেও জানান তিনি।

 

যেহেতু হাজীরা তারা তাদের সর্বস্ব দিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর দরবারে হজ্ব করতে যান তাই আগামী বার থেকে এটা আরও সহজ হবে। আমরা ইতিমধ্যেই সৌদি আরব সরকারের সাথে কথা বলেছি, আগে যে নুসুক কার্ড, আইডেন্টিটি কার্ড সংগ্রহ করতে ৮ থেকে ১০ ঘণ্টা বসে থাকতে হতো সেগুলি আর করতে হবে না। এই কার্ডগুলো আমরা বাংলাদেশ থেকেই দিচ্ছি এবং তাদের ভিসা এবং ইমিগ্রেশন আমরা বাংলাদেশ থেকেই করে দিচ্ছি, যাতে করে সেখানে হাজীদের এক মুহূর্তও তাদেরকে অপেক্ষা করতে না হয়। হাজীরা যাতে বিমান থেকে নেমেই সরাসরি তাদের গন্তব্যস্থলে গিয়ে তাদের হজ্ব কার্যক্রম সম্পন্ন করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। 

 

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে জামালপুরে সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, ৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, ২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানসহ অনান্যরা বক্তব্য রাখেন। উদ্বোধনী ম্যাচে মেলান্দহ ফুটবল দলকে ৪-৩ গোলে হারিয়ে মাদারগঞ্জ ফুটবল দল বিজয়ী হয়।

 


   আরও সংবাদ